গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ, নিরাপত্তা বৃদ্ধি বিজয়-র

    ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ, নিরাপত্তা বৃদ্ধি বিজয়-র

    0
    70
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তামিলনাডুতে বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে। যার দায়িত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান।
    এই ঘটনায় অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির বাড়িতে আক্রমণের আশঙ্কায় তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শনিবার মধ্যরাতেই হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করতে কারুরের সরকারি মেডিকেল কলেজে গিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এরপর তিনি জানিয়েছেন, তদন্তে সত্য উঠে আসবে। তিনি কোনও রাজনৈতিক উদ্দেশ্যে মন্তব্য করতে চান না বলেও দাবি করেছেন। এরপরই তাঁর সংযোজন সত্য প্রকাশ্যে আসার পরেই কঠোর পদক্ষেপ করা হবে। এদিকে তামিলনাড়ু পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি ভেঙ্কটরমন জানিয়েছেন, সভার উদ্যোক্তারা ১০ হাজার লোকের জমায়েতের জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু তার তিন গুণ লোক সভায় যোগ দিয়েছিলেন।
    তিনি আরও বলেছেন, এর আগে টিভিকে-র জনসভায় কখনও এত লোক হয়নি। কিন্তু এ বারের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ১০ হাজার মানুষের সমাগম হবে, এমনটা ধরে নিয়ে তাঁদের কাছে বড় মাঠের জন্য আবেদন জানিয়েছিলেন উদ্যোক্তারা, বলেছেন ডিজি। কিন্তু প্রায় ২৭ হাজার মানুষ জড়ো হন ওই মাঠে, বলে দাবি করেছেন তিনি।