গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গাজায় যুদ্ধবিরতির জন্য সময় লাগবে : কাতার

    গাজায় যুদ্ধবিরতির জন্য সময় লাগবে : কাতার

    0
    123
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে এতে সময় লাগবে বলে সতর্ক করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

    এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আলোচনায় অগ্রগতির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন।উল্লেখ্য গাজায় ২১ মাসের লড়াইয়ের পর রবিবার থেকে নতুন একটি পরোক্ষ আলোচনা শুরু হয়।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি নিশ্চিত করেছেন, আলোচনা মঙ্গলবার তৃতীয় দিনে গড়িয়েছে।কোনো চুক্তি কাছাকাছি কি না,এই প্রশ্নের জবাবে আল-আনসারি বলেছেন, এই মুহূর্তে কোনো সময়সীমা দিতে পারছেন না, তবে এতটুকু বলতে পারেন, চুক্তির জন্য সময় লাগবে।এদিকে,২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধ শুরু হয়।তার পর থেকেই আমেরিকা ও মিসরের সঙ্গে যৌথভাবে কাতার যুদ্ধবিরতির উদ্দেশ্যে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছে।

    ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি ও ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া দু’ মাসের বিরতির বাইরে দোহা ও কায়রোতে অনুষ্ঠিত এসব পরোক্ষ আলোচনা সংঘাত শেষ করতে পারেনি।