গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

    গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

    0
    120
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর এটি তৃতীয় দফা ওয়াশিংটন সফর। ইসরায়েল-ইরান সাম্প্রতিক সমঝোতার পর ট্রাম্প এ সুযোগ কাজে লাগাতে চাইছেন।নৈশভোজ শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি মনে করেন না, কোনো জটিলতা আছে।সব কিছু ভালোভাবেই এগোচ্ছে। বর্ণনা অনুযায়ী নেতানিয়াহুর বিপরীতে লম্বা টেবিলে বসে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গাজায় ২২ মাস ধরে চলা সংঘাত থামাতে হামাসও প্রস্তুত। তিনি আরো বলেন, হামাস আলোচনায় বসতে চায়, যুদ্ধবিরতি চায়। উল্লেখ্য,ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরের সময় কাতারে পরোক্ষ আলোচনা চালিয়েছে ইসরায়েল ও হামাস।

    তবে পূর্ণাঙ্গ প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে বাতিল করে দিয়েছেন নেতানিয়াহু।