
টানা ৪২ দিন আন্দোলনের পর শুধু আর জি করেই নয়, রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
এসএসকেএম, মালদা মেডিক্যাল, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনীতে সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এমার্জেন্সির পাশাপাশি আইসিইউ, আইটিইউতে কাজে যোগ দিয়েছেন তাঁরা। তবে ওপিডিতে বসছেন সিনিয়র ডাক্তাররাই। এখনই সেখানে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমা কোয়ারও অ্যাটেন্ড করছেন তাঁরা। ২৭ সেপ্টেম্বর আর জি কর মামলার শুনানি রয়েছে। এরমধ্যে নিরাপত্তার বিষয়গুলো মিটিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা আপাতত শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। সমস্যার সমাধান না হলে ফের কর্মবিরতিতে ফিরবেন বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা।









