গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata একমাসের মধ্যে দ্বিতীয়বার, সোমবার ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

    একমাসের মধ্যে দ্বিতীয়বার, সোমবার ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    একমাসের মধ্যে দ্বিতীয়বার। সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই উত্তরকন্যায় উত্তবঙ্গের ৫ জেলাশাসক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। মঙ্গলবারই তাঁর কলকাতায় ফেরার কথা।

    ৪ অক্টোবর বিপর্যয়ের পর ২ বার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত একাধিক এলাকা ঘুরে দেখার পাশাপাশি মৃতদের পরিবারের হাতে তুলে দিয়েছেন চাকরির নিয়োগপত্র। তবে এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর এসআইআর আবহে।

    এসআইআর ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে রদবদল করেছে রাজ্য সরকার। যার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকজন জেলাশাসকও রয়েছেন।