গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরুর জেলে টিভি, ফোনে মজে বন্দিরা

    বেঙ্গালুরুর জেলে টিভি, ফোনে মজে বন্দিরা

    0
    61
    ছবি সৌজন্যে : এক্স
    কেউ ধর্ষণে সাজাপ্রাপ্ত। কেউ সিরিয়াল কিলার। কেউ আবার আইএস জঙ্গি। বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে কুখ্যাত সব অপরাধীরা বহাল তবিয়তে রয়েছে।
    তাদের জন্য জেলের ভিতরেই ব্যবস্থা করা হয়েছে টিভি, ফোন— এ রকম নানা বিলাসের ব্যবস্থা। জেলের অন্দরের এমন বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে গোটা কর্নাটকে। যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। জেলের ভিতরে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য এ রকম এলাহি আয়োজনের ঘটনায় এ বার জেল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।
    রাজ্য পুলিশের এডিজি বি দয়ানন্দের কাছে জরুরি ভিত্তিতে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন তিনি।