
কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যান্ডেজ নিয়ে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। পুরুলিয়ার সভায় তৃণমূল নেত্রীর আশঙ্কা তাঁকে মারার প্ল্যান হয়ে থাকতে পারে। অমিত শাহ বলেছেন তিনি নাকি ভোট আসলে ব্যান্ডেজ পরে ঘুরে বেড়ান।
অমিত শাহ-র মন্তব্যের পাল্টা তাঁকে ডাক্তারের রিপোর্ট দেখতে বলেছেন। এরপরেই সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একুশের নির্বাচনে ইচ্ছে করে পায়ে চোট করিয়েছিল বিজেপি। হুইল চেয়ারে করে প্রচার করতে হয়েছিল। আবার হয়ত মারার প্ল্যান করা হতে পারে।
এরপরেই নেত্রী বলেছেন এটা চরিত্র হনন শুধু নয়, এটা মারার পরিকল্পনা। অপরাধীরা অপরাধের পর কিছু চিহ্ন ছেড়ে যায়।






