চার্জশিট তো ওনাকেই দেওয়া উচিত, শাহকে পাল্টা মমতা

0
2131
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

চার্জশিট তো ওনার বিরুদ্ধেই দেওয়া উচিত। নাম না করে অমিত শাহকে পাল্টা চার্জশিট আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন অমিত শাহ। পুরুলিয়ার মানবাজারের সভা থেকে তারই জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন শনিবার বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। চার্জশিট তো ওনার বিরুদ্ধেই পেশ করা উচিত। দাঙ্গা করে ক্ষমতায় এসেছেন বলে কটাক্ষ করেছেন। আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন।

প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী বলে আক্রমণ করেছেন তিনি। তাঁর কথায় বিজেপি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। ভোটে মানুষ এর জবাব দেবেন।