
সব কেন্দ্রে তিনিই প্রার্থী। ফের একবার তৃণমূল প্রার্থীদের হয়ে নিজের নামে ভোট চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেছেন কে প্রার্থী হয়েছে দেখতে হবে না। তিনিই সব কেন্দ্রে প্রার্থী। তাঁর ওপর ভরসা রেখে শুধু ভোটটা দিতে হবে।
ভোটারদের কাছে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় সরকার গড়বে তৃণমূলই। বিজেপি যতই চক্রান্ত করুক না কেন, সব ব্যর্থ হবে। তিনি আরও বলেছেন ভোটের আগে টাকা দিলে নিয়ে নিতে, কিন্তু ভোট না দিতে।
কারণ ওরা বলে এক, করে আরেক। বিজেপির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা দখলের জন্য বিজেপি হ্যাংলা হয়ে পড়েছে।









