গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Murshidabad বসন্তের কোকিল দিল্লির বাবুরা, মোদী-শাহ-র পদত্যাগের দাবি মমতার

    বসন্তের কোকিল দিল্লির বাবুরা, মোদী-শাহ-র পদত্যাগের দাবি মমতার

    0
    37
    ছবি সৌজন্যে :ফেসবুক

    নরেন্দ্র মোদী, অমিত শাহকে বসন্তের কোকিলের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে পদত্যাগের দাবি তুলেছেন তিনি। খোঁচা দিয়ে বলেছেন বসন্তের কোকিলের মত আসেন দিল্লির বাবুরা।

    ভাড়াটে সৈন্য বাইরে থেকে নিয়ে আসেন। বহিরাগতদের নিয়ে মিটিং, মিছিল করে। আর ভোট হয়ে গেলে পালিয়ে যায়। সামশেরগঞ্জের সভা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ-র পদত্যাগ দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভাটারদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে এবং নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের ভোটেই লোকসভা নির্বাচনে জিতেছে বিজেপি।

    সেই যুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন এসআইআরএ শুধু মুর্শিদাবাদের মানুষেরই নাম কাটছে না। তাঁর কেন্দ্রেও ৪০ হাজার মানুষের নাম বাদ দিয়েছে।