
ইদের সন্ধেয় রাজ্যপালের আমন্ত্রণে লোকভবনে চা চক্রে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই তৃণমূল নেত্রী জানিয়ে দেন কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে রাজ্যপাল আর এন রবি-র সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
বেশকিছুক্ষণ লোকভবনে থাকার পর বেরিয়ে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে লোকভবনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। নিজেই জানিয়েছেন তিনি যেহেতু রাজনৈতিক লোক। তাই রাজনৈতিক কথা হয়েছে। ভোেট পরবর্তী হিংসার কথা নিয়ে সরবও হয়েছেন। মার্চের শুরুতেই রাজ্যপাল বদলের নজিরবিহীন ঘটনা ঘটে। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে পদত্যাগ করেন সিভি আনন্দ বোস।
তাঁর জায়গায় তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্রনাথ রবিকে বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। ১২ মার্চ শপথের দিন বাংলার সংস্কৃতি ও আতিথেয়তার কথা নতুন রাজ্যপালকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।






