
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতারি মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নিউ ইয়র্কে মেয়র পদে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি।
ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মামদানি যদি আইসিইর কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজে বাধা দেন, তাহলে তাঁকে গ্রেফতার করতে হবে। মামদানি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা প্রেসিডেন্ট ট্রাম্পের ওই দাবিকে ভিত্তিহীন বলেছেন মামদানি। এক বিবৃতিতে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁকে গ্রেফতার, নাগরিকত্ব বাতিল, ডিটেনশন ক্যাম্পে পাঠানো এবং দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন।
তাঁর দাবি, আইসিই এজেন্টদের নিউইয়র্কে ভয় সৃষ্টি করতে দেবেন না বলে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন। এই ভয় দেখানো মেনে নেওয়া হবে না বলেও দাবি করেছেন মামদানি।









