
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ওপরে হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে লোকসভার সচিবালয়। পশ্চিমবঙ্গ সরকারের থেকে রিপোর্ট নিয়ে তা ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
গত ১৯ জুন দক্ষিণ ২৪ পরগনার বজবজে বিজেপির আক্রান্ত কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হন সুকান্ত মজুমদার। পরের দিন ২০ জুন ওই ঘটনায় স্বাধিকারভঙ্গ ও সংসদের অবমাননার অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন সুকান্ত। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিলেন সুকান্ত। এমনকী, স্থানীয় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তারও অভিযোগ জানিয়েছিলেন তিনি।
১৯ জুনের ঘটনায়, তিন পুলিশকর্তার ভূমিকা সম্পর্কে নির্দিষ্ট ভাবে তথ্য চাওয়া হয়েছে।






