গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ২০০৮-র মারাদোনার সফরের সঙ্গে তুলনা সিপিএমের

    ২০০৮-র মারাদোনার সফরের সঙ্গে তুলনা সিপিএমের

    0
    171
    ছবি সৌজন্যে : ফাইল

    ২০০৮-র মারাদোনার কলকাতা সফরের সঙ্গে শনিবারের মেসির আগমনের চূড়ান্ত অব্যবস্থার তুলনা টানল সিপিএম।

    ২০০৮ সালের ডিসেম্বর মাসে দিয়াগো মারাদোনা কলকাতায় এসেছিলেন। যুবভারতীর রূপকার রাজ্যের তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর হাত ধরে প্রবেশ করেছেন দিয়াগো মারাদোনা। াঠে ঢুকে বলে একটা লম্বা কিক। আর তাতেই পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। তারপর এই যুবভারতীতেই ছুটে বেরিয়েছিলেন বল নিয়ে। বক্তব্যও রেখেছেন। সেই বক্তব্যের তর্জমা হয়েছে।

    মঞ্চে এক কোনায় বসেছিলেন তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। সরকারে ছিল সিপিএম। শনিবার এলেন মেসি। চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝে চলে যেতে বাধ্য হলেন। বাংলা আবারও কলঙ্কিত হল।