গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৬৯ জন হয়েছে।

    এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, শোকাহত পরিবারের প্রতি তাঁর সমবেদনা এবং প্রার্থনা রইল। এই কঠিন সময়ে ফিলিপিন্সের পাশে রয়েছে। ভারত বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। আঞ্চলিক সিভিল ডিফেন্স দফতরে তথ্য কর্মকর্তা জেন আবাপো বলেছেন, সেবুর প্রাদেশিক দুর্যোগ দফতরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জন। অন্য একজন কর্মকর্তা জানিয়েছে, আহত হয়েছেন ১৫০ জনের বেশি। ধ্বংস হয়ে গিয়েছে একটি পাথরের গির্জা আর তাতেই বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। সেবু প্রদেশের দানবাস্তায়ান শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ইতিমধ্যেই।

    কংক্রিটের রাস্তার মাঝে ফাটল দেখা যাচ্ছে। বড় বড় বাড়ির চেহারাও একই রকম। ভেঙে পড়েছে অনেক দেওয়াল। সুনামির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।