গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বালোচিস্তানে খতম কুলভূষণ অপহরণের মাস্টারমাইন্ড

    বালোচিস্তানে খতম কুলভূষণ অপহরণের মাস্টারমাইন্ড

    0
    375
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভারতের প্রাক্তন নৌসেনা কুলভূষণ যাদবকে অপহরণে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য করার অভিযোগ উঠেছিল মুফতি শাহ মীরের বিরুদ্ধে। তাঁকেই বালুচিস্তানের তুরবাতে মসজিদ থেকে প্রার্থনা করে বেরোনোর সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বাইকে করে এসে কাছ থেকে গুলি করে হত্যা করেছে। মীরের মৃত্যুর পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে, তা হলে কি হত্যার নেপথ্যে কি আইএসআই-এর হাত রয়েছে?
    স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, আইএসআই-এর ঘনিষ্ঠ হলেও সম্প্রতি মীরের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার দূরত্ব বাড়ছিল। একটা অন্তর্দ্বন্দ্বও চলছিল। ঘটনাচক্রে, মীর যে রাজনৈতিক দল জামাইত উলেমা-এ-ইসলাম-এর সদস্য, গত সপ্তাহেই ওই দলের আরও দুই সদস্য রহস্যজনক ভাবে খুন হন।
    সে ক্ষেত্রেও হামলাকারীরা বাইকে করেই এসেছিল এবং খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। যদিও পুলিশ এই তিনটি ঘটনাকে সুপরিকল্পিত হত্যা বলেই দাবি করেছে।