গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মণিপুরের শান্তিতে কুকি-জোদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    মণিপুরের শান্তিতে কুকি-জোদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    0
    20
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    প্রায় তিন বছর ধরে চলা জাতিগত হিংসার পর অবশেষে মণিপুরে শান্তি ফেরাতে মুখোমুখি বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ এবং কুকি-জো সম্প্রদায়ের শীর্ষ সংগঠন কুকি-জো কাউন্সিল।
    রবিবার কুকি-জো কাউন্সিলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার গুয়াহাটিতে এই বৈঠক হয়। ২০২৩ সালের ৩ মে হিংসা শুরুর পর এই প্রথম দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রায় তিন বছরের সংঘাতের পর এই বৈঠক মূলত একটি আইস-ব্রেকিং বা প্রাথমিক আস্থা তৈরির প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এই বৈঠকে কুকি-জো কাউন্সিল একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে।
    তার মধ্যে ছিল— কুকি ও তাংখুল নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দ্রুত কমানোর প্রয়োজন হিংসার শিকারদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বাফার জোন-এর মর্যাদা বজায় রাখা চলমান সাসপেনশন অফ অপারেশনস চুক্তি সংক্রান্ত আলোচনাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া তাদের মতে, এই সব পদক্ষেপই দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য জরুরি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী খেমচাঁদ তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ, উদ্বেগ এবং শান্তি ফেরানোর রূপরেখা নিয়ে আলোচনা করেন।