গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology প্রতারণা ঠেকাতে মেটা’র নতুন সুরক্ষা টুল

    প্রতারণা ঠেকাতে মেটা’র নতুন সুরক্ষা টুল

    0
    166
    ছবি সৌজন্যে : এক্স

    ইউজারদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে নতুন সতর্কতা ও শনাক্তকরণ টুল চালু করছে মেটা।হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এ ফিচার ইউজারদের সম্ভাব্য স্ক্যাম বা ভুয়ো যোগাযোগ সম্পর্কে সতর্ক করবে।

    মেটার তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই মায়ানমার ও লাওসসহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া ২১ হাজারেরও বেশি ভুয়ো ফেসবুক পেজ সরানো হয়েছে,যা গ্রাহকসেবার ছদ্মবেশে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করত। নতুন আপডেটে, হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করলে সতর্কবার্তা দেখা যাবে, যাতে বলা হবে,শুধু বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করুন। কারণ, প্রতারকরা এভাবে ব্যাংক তথ্যসহ সংবেদনশীল ডেটা চুরি করে।অন্যদিকে, মেসেঞ্জারে এআই-ভিত্তিক প্রতারণা শনাক্তকরণ টুল পরীক্ষাধীন রয়েছে।

    সন্দেহজনক বার্তা পেলে ইউজার সতর্কবার্তা পাবেন এবং চাইলে তা বিশ্লেষণের জন্য মেটাকে পাঠাতে পারবেন। মেটা জানিয়েছে, শিগগিরই ফিচারগুলো বিশ্বব্যাপী চালু হবে।