গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National রাহুল গান্ধীকে ‘রাজকুমার’ কটাক্ষ মোদীর 

    রাহুল গান্ধীকে ‘রাজকুমার’ কটাক্ষ মোদীর 

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে রাজকুমার কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছেন, অসমের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের হ্যাটট্রিক হবে।
    একই সঙ্গে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে ভারতীয় জনতা পার্টি-নেতৃত্বাধীন এনডিএ রাজ্যে হ্যাটট্রিক জিতবে। এ প্রসঙ্গে তিনি সর্বানন্দ সোনোয়াল এবং বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মার অধীনে থাকা শক্তিশালী রাজ্য নেতৃত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আক্রমণাত্মক সুরে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে স্বঘোষিত রাজপুত্র বলে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, অসম নির্বাচনের ফলাফল ঘোষণার পর এটি প্রথম জনসভা।
    এই জনসমুদ্র, তরুণদের উদ্দীপনা, বোন ও কন্যাদের আশীর্বাদ, এই ভালোবাসা এক খোলা ঘোষণা যে এবার হ্যাটট্রিক নিশ্চিত। নিজের আত্মবিশ্বাস পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী রাজ্যে তাঁর নিজের নির্বাচনী রেকর্ড এবং দলের পারফরম্যান্স উভয়ই তুলে ধরেছেন।