গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মোদীকে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান

    মোদীকে নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান

    0
    250
    রানি দ্বিতীয় এলিজাবেথের পর নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার-এ সম্মানিত করা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 
     গত ১৭ বছর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নাইজেরিয়া সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছতেই তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে।এর আগে ১৯৬৯ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ পেয়েছিলেন নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। নাইজেরিয়ার এই সম্মান প্রধানমন্ত্রীর ১৭’তম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তি।এছাড়াও নাইজেরিয়ার আবুজায় প্রধানমন্ত্রীকে কি টু দ্য সিটি উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান ও বিশ্বাসের প্রতীক হিসাবেই এই উপহার দেওয়া হয়।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে মারাঠি লাভনি নৃত্যও প্রদর্শন করা হয়।
    নাইজেরিয়ায় বসবাসকারী মারাঠি সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়া থেকে ব্রাজিল, গুয়ানায় সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    ছবি  সৌজন্যে : এক্স