গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Nadia তোলা না পেয়ে শ্লীলতাহানি আড়ংঘাটায়

    তোলা না পেয়ে শ্লীলতাহানি আড়ংঘাটায়

    0
    354
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তোলা না পেয়ে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নদিয়ার আড়ংঘাটায় ঘটনার জেরে শোরগোল পড়েছে।
    ওই মহিলার অভিযোগ তিনি একাই থাকেন। অভিযুক্তরা তাঁর কাছে তোলা দাবি করেছিল। সেটা ওই মহিলা দিতে না চাওয়ায় মারধর এমনকি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের তরফে বলা হয়েছে দলের কেউ জড়িত থাকলে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০ তারিখ ঘটনা ঘটলেও এখনও কাউকেই গ্রেফতার করে নি পুলিশ।
    ফলে আতঙ্কে রয়েছেন ওই মহিলা। অভিযুক্তরা লাগাতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।