গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk প্রধানমন্ত্রীকে মণিপুরে আসার আর্জি কংগ্রেসের

    প্রধানমন্ত্রীকে মণিপুরে আসার আর্জি কংগ্রেসের

    0
    222

    ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিকে মেঘচন্দ্র সিং।

     

    চিঠিতে কোনও সমালোচনা না করেই তিনি লিখেছেন, মানবিকতার খাতিরে যত দ্রুত সম্ভব মনিপুরে আসুন প্রধানমন্ত্রী। তিনি একবার এলে রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফেরানোর শক্তি বৃদ্ধি পাবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-পোস্টে প্রশ্ন তুলেছেন, মণিপুরে চলছেটা কী? এমন সঙ্কটকালে সেখানে গুয়াহাটিভিত্তিক অস্থায়ী রাজ্যপালকে দিয়ে কাজ চালানো হচ্ছে। গত ৪৫ দিন ধরে মুখ্যসচিব রাজ্যে নেই! প্রধানমন্ত্রীকে ১৬ মাস ধরে মণিপুরে আসার অনুরোধ জানানো হচ্ছে। ফের একবার কাতর আহ্বান জানিয়েছে কংগ্রেস। এবারেও কি তিনি সেই সাহস দেখাতে পারবেন? অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন, মণিপুরের সংঘর্ষ নিয়ে তৈরি তিন সদস্যের তদন্ত কমিটি ২০ নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকার ঘোষণা করেছে, মণিপুরের মেইতেই এলাকায় ড্রোন থেকে বোমা ফেলা ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার তদন্ত চালাবে এনআইএ। ইতিমধ্যে তারা সংঘর্ষ সংক্রান্ত কিছু মামলার তদন্ত চালাচ্ছে।