
গত কয়েক বছর ধরে নেইমারকে চোট এতটাই ভুগিয়েছে যে, এখন সামান্য সমস্যাতেও বড় দুর্ভাবনা জাগে।সান্তোসের শেষ ম্যাচেই যেমন শেষ দিকে তিনি উঠে যাওয়ায় নতুন করে চোট আশঙ্কা জেগেছে। তবে,এবার তেমন কিছুই হয়নি বলে ফ্যান ফলোয়ার -সমর্থকদের নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকা।পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে রোববার ব্রাগানচিনোর বিপক্ষে ম্যাচের নবম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে দেন নেইমার।
ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠে সান্তোস।পরে নেইমার ঊরুতে সমস্যা অনুভব করায় ৭৬ মিনিটে তাকে তুলে নেন কোচ।বেঞ্চে তাকে প্রাথমিক চিকিৎসাও নিতে দেখা যায়। এতেই ফ্যান ফলোয়ার -সমর্থকদের আশঙ্কা জাগে, আবার কি চোট আঘাত হানল নেইমারের শরীরে।সান্তোসের কোচ পেদ্রো কাইশিনিয়ার কথায়ও সেই আশঙ্কা আরেকটু বাড়ে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বুধবার দল অনুশীলনে ফিরলে তখন নেইমারের অবস্থা পর্যালোচনা করা হবে।তবে ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড পরে ইনস্টাগ্রাম বার্তায় সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।









