গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National রাজ্যসভায় নীতীশ, ওড়িশায় ‘ক্রস ভোটিং’

    রাজ্যসভায় নীতীশ, ওড়িশায় ‘ক্রস ভোটিং’

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিহারে রাজ্যসভার পাঁচ আসনেই জয়ী হয়েছেন এনডিএ প্রার্থীরা। এরা হলেন নীতীশ কুমার, নিতিন নবীন, উপেন্দ্র কুশওয়া, রামনাথ ঠাকুর এবং শিবেশ কুমার।

    এর মধ্যে নীতীশ ভোট পেয়েছেন ৪৪ জন বিধায়কের থেকে, নীতীন পেয়েছেন ৪৪ জন বিধায়কের থেকে, উপেন্দ্র পেয়েছেন ৪২ জন বিধায়কের থেকে, রামনাথ পেয়েছেন ৪২ জন বিধায়কের থেকে। অন্যদিক, শিবেশ দ্বিতীয় পছন্দের ভোটের ভিত্তিতে আরজেডি প্রার্থী এডি সিংকে পরাজিত করেছেন। ভোটগ্রহণ পর্বে অনুপস্থিত ছিলেন কংগ্রেসের তিন এবং আরজেডির এক জন বিধায়ক।

    অন্যদিকে, ওড়িশায় ক্রস ভোটিং-য়ের জেরে দু’টি আসনে জয়লাভ করেছেন এনডিএ। জয়ীদের মধ্যে হলেন ওড়িশার রাজ্য বিজেপির সভাপতি মনমোহন সামল এবং বিজেপি নেতা সুজিত কুমার। উল্লেখ্য, রাজ্যসভার ৩৭টি আসনে সম্প্রতি ভোট ঘোষণা হয়েছিল।পশ্চিমবঙ্গ-সহ সাত রাজ্যের ক্ষেত্রে কোনও ভোটাভুটি হয়নি। কারণ, প্রার্থী সংখ্যা অতিরিক্ত ছিল না। কিন্তু বিহার, হরিয়ানা এবং ওড়িশার ক্ষেত্রে আসনের থেকে প্রার্থী সংখ্যা বেশি ছিল। তাই ভোটাভুটির পথে যেতে হয়।