গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National এইচএমপিভি নিয়ে আতঙ্ক নয় : কেন্দ্র 

    এইচএমপিভি নিয়ে আতঙ্ক নয় : কেন্দ্র 

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    হিউম্যান মেটানিউমোভাইরাস ভাইরাস নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল।
    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের থিকথিকে ভিড়। ওই ভিডিয়োগুলিতে দাবি করা হচ্ছে যে, রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটানিউমোভাইরাসতে আক্রান্ত।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।চিনের তরফেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে মুখ খোলা হয়নি। ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনও অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।ভারতেও সেই আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর তরফে ড. অতুল গয়াল জানিয়েছেন, ভারতে এই ভাইরাসে কেউই সংক্রমিত হননি এখনও। এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো ভাইরাস। যা শরীরে সাধারণ সর্দিকাশির সৃষ্টি করে। শিশু ও বয়স্কদের শরীরে এর ফলে ফ্লু-এর উপসর্গ দেখা দিতে পারে। তবে তিনি পরামর্শ দিয়েছেন, এই বিষয়ে সাধারণ সতর্কতা অবলম্বন করতে। কারও ঠান্ডা লাগলে তিনি যেন অন্যদের খুব কাছাকাছি না যান। এবং সর্দি লাগলে সাধারণ ওষুধ খেলেই যথেষ্ট বলেই জানিয়েছেন তিনি।
    করোনা আমলে হাসপাতালে বেডের অপ্রতুলতা ও অন্যান্য সমস্যার কথা কেউই ভোলেননি। কিন্তু ড. অতুল গয়াল সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, শীতকালে এমনিতেই এই সংক্রমণের সংখ্যা বাড়ে। আর সেজন্য দেশের হাসপাতালগুলি প্রস্তুত থাকে।