গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান মমতা : গিরিরাজ 

    পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান মমতা : গিরিরাজ 

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করেছেন  কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং।

    বৃহস্পতিবার নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সীমান্ত তৃণমূল কংগ্রেস বা পুলিশ পাহারা দেয় না। পাহারা দেয় বিএসএফ। আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে শুক্রবার উত্তর ২৪ পরগণা থেকে ফের গিরিরাজ সিং বলেছেন, তাদের গ্রামে ষাঁড় লাল কাপড় দেখলেই রেগে যায়। ঠিক সে ভাবেই কেন্দ্রীয় সরকারের নাম শুনলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান। সেন্ট্রাল এজেন্সির নাম শুনলেই রেগে যান। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এলেই মারো বলে নির্দেশ দেন। আর এখন আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকারী বিএসএফকেও বদনাম করার পরিকল্পনা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রেড কার্পেট পেতে রেখেছেন। পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশের করিডর হয়ে উঠেছে।

    রাজ্যের বাইরে যত বাংলাদেশি পাওয়া যায়, তাদের সবার ঠিকানা কেন পশ্চিমবঙ্গ বা কলকাতা হয়।মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তার কারণে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি।