গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পিএম কেয়ার্স-সহ তিন তহবিল নিয়ে সংসদে প্রশ্ন না

    পিএম কেয়ার্স-সহ তিন তহবিল নিয়ে সংসদে প্রশ্ন না

    0
    53
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দেশের পিএম কেয়ার্স-সহ তিনটি তহবিলের বিষয়ে সংসদে কোনও প্রশ্ন তোলা যাবে না! দু’টি বিধির কথা উল্লেখ করে লোকসভার সচিবালয়কে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়।
    যে তহবিলগুলি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সেগুলির মধ্যে রয়েছে পিএম কেয়ার্স ফান্ডও। অন্য দু’টি হল প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল এবং জাতীয় সামরিক তহবিল। ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে লোকসভার সচিবালয়কে জানানো হয় যে, ওই তিনটি তহবিল নিয়ে সংসদে আলোচনা করা যাবে না।
    প্রশ্নও করা যাবে না। প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে লোকসভাকে জানানো হয়েছে, এই তহবিলগুলি জনগণের স্বেচ্ছায় দেওয়া অর্থে তৈরি হয়েছে। সরকারের সঞ্চিত তহবিল থেকে এই তহবিলগুলিতে কোনও অর্থ মঞ্জুর করা হয়নি। তাই অন্য তহবিলগুলির মতো এই তহবিলগুলি নিয়ে সংসদে আলোচনা করা যাবে না।