গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National হাসপাতালে কর্মরত নার্সকে নির্যাতন , গ্রেফতার ডিরেক্টর

    হাসপাতালে কর্মরত নার্সকে নির্যাতন , গ্রেফতার ডিরেক্টর

    0
    111
    উত্তরপ্রদেশের কানপুরে হাসপাতালের মধ্যেই নার্সকে নির্যাতণের অভিযোগে ওই হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
    গত রবিবার বেশি রাতের দিকে হাসপাতালে তরুণীকে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর থানায় অভিযোগ জানিয়েছিলেন তরুণী। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে ওই হাসপাতালের অভিযুক্ত ডিরেক্টরকে গ্রেফতার করা হয়। কল্যাণপুরের সহকারী পুলিশ কমিশনার অভিষেক পাণ্ডে জানিয়েছেন, ওই মহিলা গত দু’মাস ধরে সেখানে নার্স হিসাবে কর্মরত ছিলেন। রবিবার হাসপাতালের মধ্যেই একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন নির্যাতিতাও। তাঁর অভিযোগ, নৈশভোজের পরেও ডিরেক্টর তাঁকে রাতে হাসপাতালেই থেকে যেতে বলেছিলেন।

    এর পর ওই তরুণী নার্সকে ঘরে টেনে নির্যাতন করে বলে অভিযোগ। এমনকি বিষয়টি জানাজানি হলে নির্যাতিতার প্রাণনাশেরও হুমকি দিয়েছিলেন অভিযুক্ত।

    ছবি  সৌজন্যে : এক্স