গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International জুলাই সনদ-গণভোট নিয়ে আলোচনা চায় বিরোধীরা

    জুলাই সনদ-গণভোট নিয়ে আলোচনা চায় বিরোধীরা

    0
    14
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    বাংলাদশে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিস দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
    এই নোটিসের ওপর কখন আলোচনা হবে, তা নিয়ে রবিবার সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে। বিকেলে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নোটিসটি সংসদে উত্থাপন করেন এবং এটি নিয়ে আলোচনা করার দাবি জানান।
    কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, দিনের কার্যসূচি অনুযায়ী আগে প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের ওপর আলোচনা শেষ করতে হবে। এরপর অন্য কোনো নোটিস নিয়ে আলোচনা হতে পারে। পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল জানিয়েছেন, দিনের কার্যসূচি অনুযায়ী জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসের ওপর আলোচনা শেষে বিরোধী দলের আনা নোটিসের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।