গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কেরলমে মোদীর সভা ঢাকল কালো ধোঁয়ায়!

    কেরলমে মোদীর সভা ঢাকল কালো ধোঁয়ায়!

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কেরলমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগে সভাস্থলে আগুন লাগার ঘটনায় হুলুস্থূল পড়ে গিয়েছে। রবিবার দক্ষিণের রাজ্যের পালাক্কড়ের কোট্টাময়দানমে ছিল প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভা।
    সেখানে মূল মঞ্চের আশপাশের এলাকা হঠাৎই কালো ধোঁয়ায় ভরে ওঠে। ঘটনায় হইচই পড়ে যায়। ছুটে আসে পুলিশ ও দমকল। দেখা যায় একটি অ্যাম্লিফায়ার থেকে ওই ধোঁয়া বের হচ্ছে।
    কিছুক্ষণের মধ্যেই অবশ্য ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে যায়। এর পর শর্ট সার্কিট হওয়া অ্যাম্লিফায়ারটিকে সভাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর নির্দিষ্ট সময়ে কোট্টা ময়দানমে সভা করেন নরেন্দ্র মোদী। যদিও এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।