গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata কলকাতার বাজারে পদ্মার ইলিশ

    কলকাতার বাজারে পদ্মার ইলিশ

    0
    116
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুজোর আগে সুখবর। কলকাতার বাজারে এসে গিয়েছে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে।

    এরপরই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। এরপর প্রথম ইলিশের গাড়ি গুলিতে ২৪০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই ঘটনায় খুশি মাছ ব্যবসায়ীরা। ৮০০ গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে।

    এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা বা তার বেশি। পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজনরসিক বাঙালি।