গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment ১৬ ঘণ্টা কাজ, দীপিকার পর বিস্ফোরক পঙ্কজ 

    ১৬ ঘণ্টা কাজ, দীপিকার পর বিস্ফোরক পঙ্কজ 

    0
    202
    ছবি সৌজন্যে : এক্স

    সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি স্পিরিট থেকে সরে আসার পর থেকেই দীপিকা পাড়ুকোনকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক।কেউ দাঁড়িয়েছেন পরিচালকের পাশে তো কেউ আবার দীপিকার পাশে।

    তবে সিংহভাগ সমর্থনই বলা যায় দীপিকার পক্ষে।অভিযোগ,এই ছবিতে কাজ করার বিষয়ে বেশকিছু শর্ত রেখেছিলেন দীপিকা। সেই শর্ত পরে না মানতে চাইলে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই ছবি থেকে বেড়িয়ে আসেন। তাঁর মধ্যে প্রধান কারণ হল শুটিংয়ের সময়সীমা নিয়ে মতবিরোধ।এর মধ্যে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না বলেই জানিয়েছিলেন দীপিকা।পরিবারকে সময় দিতেই তাঁর এই সিদ্ধান্ত।এবার দীপিকার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। দীপিকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অভিনেতা বলেছেন,এমনটা হওয়াই কাম্য। কর্মক্ষেত্রেও না বলতে জানতে হবে। সবকিছুরই একটা সীমা বোধ থাকা দরকার। শুধুই অভিনয় না যেকোনও কর্মক্ষেত্রেই একটা প্রতিশ্রুতি থাকে। কাজ মন দিয়ে করে সেই প্রতিশ্রুতিপূরণ করা দরকার। কিন্তু তা হয়ে গেলে আর এতটুকু বাড়তি সময় দেওয়া বাঞ্ছনীয় নয়।একইসঙ্গে নিজের কাজের অভিজ্ঞতাও এক্ষেত্রে শেয়ার করে নিয়েছেন অভিনেতা।পঙ্কজ ত্রিপাঠি বলেছেন,দিনে ১৬-১৮ ঘণ্টা হয়ে যেত তাঁর শুটিং ফ্লোরে কাজ করতে করতে।একটা সময় সেই কাজের সময় টেনে টেনে বাড়ানো হত।যার কোনও মানে হয় না। ফ্লোরের বাকি কলাকুশলীরাও কাজে আগ্রহ হারাতেন।

    অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি শুধু এটাই বলতে চান, অভিনেতারাও মানুষ। তাঁদেরও একটা ব্যক্তিগত জীবন আছে।