গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International চীনে খ্রিস্টানদের বিরুদ্ধে দমনপীড়ন

    চীনে খ্রিস্টানদের বিরুদ্ধে দমনপীড়ন

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    চীনে আবারও বড় আকারের খ্রিস্টান দমন অভিযান শুরু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। শুক্রবার থেকে অন্তত ৩০ জন খ্রিস্টান নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই বেজিংয়ের সুপরিচিত জিওন চার্চ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

    এই অভিযানে নিখোঁজ হয়েছেন চার্চটির প্রতিষ্ঠাতা ও চীনের প্রখ্যাত যাজক জিন মিংরি।আমেরিকাতে থাকা তার মেয়ে গ্রেস জিন ড্রেক্সেল বলেছেন, বাবার কাছ থেকে মেসেজ পান এক যাজককে আটক করা হয়েছে, তার জন্য প্রার্থনা করতে বলেন।কিছুক্ষণের মধ্যেই মা ফোন করে জানান, তিনিও বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।তিনি বলেছেন, বুঝতে পারেন, বাবাকেও নিয়ে যাওয়া হয়েছে।এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে বড় খ্রিস্টান গ্রেপ্তার অভিযান।

    চীন আনুষ্ঠানিকভাবে নাস্তিক দেশ হলেও, দেশটিতে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিস্টান রয়েছে।সরকারিভাবে বলা হয়, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ প্রোটেস্ট্যান্ট এবং ৬০ লাখ ক্যাথলিক খ্রিস্টান আছেন। কিন্তু গবেষকরা বলছেন, আরো কয়েক কোটি মানুষ আছেন যারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে আন্ডারগ্রাউন্ড চার্চ বা হাউস চার্চ-এ উপাসনা করেন।