গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ১৪০ কোটি মানুষই পরিবার – মোদী

    ১৪০ কোটি মানুষই পরিবার – মোদী

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স
    ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার। কুয়েতে ভারতীয় শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ১৪০ কোটি মানুষের জন্য বেশি করে কাজ করতে চান।
    তাঁর কাছে উন্নয়ন মানে রেল, বিমানবন্দর তৈরি কারতেই সীমাবদ্ধ নয়। দেশের প্রতিটি ঘরে শৌচালয় তৈরি করতে চান। পাশাপাশি পাকা ঘর তৈরি করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর আরও মন্তব্য, বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে কম খরচে ডেটা ব্যবহৃত হয়। তিনি বলেছেন, ভারতের বা বিশ্বের যেকোনও জায়গায় খুব কম খরচে কথা বলা যায়। কথা বলার পাশাপাশি খুব কম খরচে ভিডিও কনফারেন্সও করা যায়। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে পরিবারের সদস্যদের সঙ্গে জুড়ে থাকতে পারা যায়। সব কিছুই সম্ভব কম খরচে ডেটার জন্য। কুয়েতে গাল্ফ স্পিক লেবার ক্যাম্প ঘুরে দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে চন্দ্রযান, মঙ্গলযান সফলতার কথাও। বিকশিত ভারতের প্রসঙ্গে তিনি বলেছেন, বিদেশের মাটিতে বসে ভারতীয় শ্রমিকরাও নিজের গ্রামের উন্নতির কথা চিন্তা করছে।