গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports আর্সেনালের বড় জয়

    আর্সেনালের বড় জয়

    0
    164
    ছবি সৌজন্যে : এক্স

    লিগ কাপে হ্যাটট্রিকের আলো ছড়ানোর তিন দিনের কম সময়ে একই দলের বিপক্ষে ফের মাঠে নেমে শুরুতেই জালে বল পাঠালেন গাব্রিয়েল জেসুস। ম্যাচজুড়ে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পরে তিনি গোল করলেন আরেকটি।ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে লিগে দু’ ম্যাচ পর জয়ে ফিরল আর্সেনাল। 

    প্যালেসের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল। জেসুসের জোড়া গোলের পর জালের দেখা পান কাই হাভার্টজ, গাব্রিয়েল মার্তিনেল্লি ও ডেকলান রাইস।বুধবার এই দলের বিপক্ষেই শুরুতে পিছিয়ে পড়ার পর, জেসুসের দারুণ হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতে লিগ কাপের সেমি-ফাইনাল ওঠে আর্সেনাল।ওই ম্যাচের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছিলেন, ফের প্যালেসকে হারাতে আরেকটি যুদ্ধ জয় করতে হবে তাদের। যদিও এবার বেশ সহজেই জিতে গেল আর্সেনাল।

    ১৭ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে চেলসি, একটি ম্যাচ কম খেলেছে তারুণনির্ভর দলটি।১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।