
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসামে বিজেপি প্রার্থী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হয়ে প্রচার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আসামে বিজেপির ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মলা সীতারামন বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কার্যকালে ৭৭ বার আসাম সফরে এসেছিলেন। কিন্তু অতীতের প্রধানমন্ত্রী যিনি কিনা কংগ্রেসের এমপি ছিলেন তিনি তার কার্যকালে ১০ বারের বেশি আসাম সফরে আসেনি।
তাই আসামবাসীর কাছে তার করজোড়ে অনুরোধ ভোট ফর হিমন্ত বিশ্বশর্মা , ভোট ফর বিজেপি। সাপোর্ট প্রাইম মিনিস্টার। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে অসমে প্রার্থী ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসও। যেখানে মুখ্য প্রচারকের ভূমিকায় থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ শে এপ্রিল ১২৬ আসনে এক দফায় আসামে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন।








