গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিজেপিকর্মীদের উচ্ছ্বাস

    কলকাতায় প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিজেপিকর্মীদের উচ্ছ্বাস

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মিজোরাম, মণিপুর সফরের পর রবিবার সন্ধেয় কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী।

    সোমবার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধনে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে যোগ দিতে আগেই কলকাতায় এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি ফোর্ট উইলিয়ামে থাকছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধানও বৈঠকে যোগ দেবেন। রবিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী তথা উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিমানবন্দরে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ঢাক-ঢোল নিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

    দলের কর্মী-সমর্থকদের উৎসাহ দেখে গাড়ির বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এরপর বিমানবন্দর থেকে সোজা প্রধানমন্ত্রীর গাড়ি যায় রাজভবনে। সেখানেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী।