
আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গোল্ডেন গ্লোবস ২০২৬-এর আসরে নজর কেড়েছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বেভারলি হিলসের এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা।
কার্পেট থেকে অনুষ্ঠানস্থল-সবখানেই এই জুটির রসায়ন ও রোম্যান্টিক মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল।একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্বামী নিক জোনাসের টাই ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। অন্য একটি মুহূর্তে প্রিয়াঙ্কার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দেখা গিয়েছে নিককে।এমনকি একে অপরের প্রতি তাদের গভীর চাহনিটাও প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ক্লিপে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও নিক বারবার মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকেই তাকাচ্ছিলেন।অনুষ্ঠানে তাদের হাত ধরাধরি করে নাচতেও দেখা গেছে।
রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে কালো গাউনে। তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার আঙুলে থাকা একটি বিশাল নীল হিরের আংটি।গ্ল্যামারাস পোশাকের সঙ্গে দামি গয়না প্রিয়াঙ্কার উপস্থিতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।









