গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura রঘুনাথ মাহাতর মূর্তি ভাঙচুর, ক্ষোভ শুভেন্দুর

    রঘুনাথ মাহাতর মূর্তি ভাঙচুর, ক্ষোভ শুভেন্দুর

    0
    202
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    খাতড়ায় চুয়ার বিদ্রোহের নেতা শহিদ রঘুনাথ মাহাতোর মূর্তি ভাঙচুরের অভিযোগ এনে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন বাঁকুড়ার খাতড়ায় শহিদ রঘুনাথ মাহাতর মূর্তি ভাঙচুরের জঘন্য ঘটনা ঘটেছে।
    এমনিতেই এই সরকারের আমলে জনজাতি, মূলবাসী সমাজ তাঁদের জল, জমি, জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারওপর এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা তাঁদের ভাবাবেগের ওপর সরাসরি আঘাত। এমন ঘটনা লজ্জাজনক তালিকায় নতুন সংযোজন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তলেছেন শুভেন্দু অধিকারী।
    এদিকে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন শহিদ রঘুনাথ মাহাত স্মৃতিরক্ষা কমিটিও। কিন্তু কে বা কারা এই মূর্তি ভেঙেছে তা স্পষ্ট নয়।