গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ডান-বাম ভুলে জোট বাধুন, আহ্বান মমতার

    ডান-বাম ভুলে জোট বাধুন, আহ্বান মমতার

    0
    26
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
    সেখানেই তৃণমূল সুপ্রিমো সমস্ত বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলকে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে একজোট হতে আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর দলকে সমর্থনের জন্য নয়।
    তাঁর আবেদন গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করতে হলে কে ডান, কে বাম সব ভুলে একজোট হয়ে লড়াই করতে হবে। তৃণমূল সুপ্রিমো বলেছেন তাঁর পাশে থাকার প্রয়োজন নেই, মানুষের পাশে থাকতেই তাঁর এই আবেদন।