গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হিন্দির বিরুদ্ধে লড়াই চলবে, বার্তা স্ট্যালিনের 

    হিন্দির বিরুদ্ধে লড়াই চলবে, বার্তা স্ট্যালিনের 

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    তামিলনাড়ুর উপর হিন্দি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে।   নিজের জন্মদিনে এমনই লড়াইয়ের ডাক দিয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

    পাশাপাশি স্লোগান তুলেছেন, তামিলনাড়ু লড়বে, তামিলনাড়ু জিতবে। জাতীয় শিক্ষানীতির নামে জোর করে তামিলনাড়ুর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি ভাষা। এই অভিযোগ তুলে ইতিমধ্যেই আন্দোলনে মুখর হয়ে উঠেছে তামিলনাড়ু। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তামিলনাড়ুর স্বার্থে সকলকে শপথ নেওয়ার বার্তা দেন তিনি। বলেন, হিন্দি চাপিয়ে দেওয়ার যে কোনও রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে।

    কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতায় স্ট্যালিন ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্র ২ হাজার কোটি টাকার পরিবর্তে যদি ১০ হাজার কোটি টাকাও দেয় তাহলেও এ পাপ তিনি করবেন না।