গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment মেয়েকে নিয়ে বিতর্কে রাভিনার জবাব

    মেয়েকে নিয়ে বিতর্কে রাভিনার জবাব

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিষেক ঘটে রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির,অভিষেক কাপুর পরিচালিত আজাদ সিনেমা দিয়ে বলিউডে।

    বক্সঅফিসে ছবিটি তেমন সাফল্য না পেলেও অভিনেত্রীর,উই আম্মা গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল।ছবিমুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়েন রাশা। দর্শকের একাংশের দাবি, হিসাব কষে রাভিনা কন্যা এবং তার দলের সবাই বাকি তারকাসন্তানদের নিয়ে নাকি তির্যক মন্তব্য করছেন।শুধুমাত্র সব লাইমলাইট নিজে পাবেন বলে, আলোচনায় থাকবেন বলেই নাকি এ সব করছেন তিনি, দাবি একাংশের। তবে প্রথম ছবির পরেই যে মেয়েকে এমন সমালোচনার মুখে পড়তে হবে, ভাবেননি রাভিনা। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী মা।সম্প্রতি, এক সাক্ষাৎকারে রাভিনা বলেছেন, শুধু রাশা নয়, সবাই আমার সন্তানের মতো।আমার সহকর্মীরই ছেলেমেয়ে তাঁরা। তাঁদের নিয়ে কোনও ধরনের কুমন্তব্যই কারও করা উচিত নয়।আমি নিশ্চিত, রাশাকে এমন শিক্ষা দিইনি যে ও এমনটা করবে। ওর দলের সদস্যরাও এই কাজ করতে পারে না।যদিও এই বিষয়ে রাশার তরফে কোনও মন্তব্য শোনা যায়নি।

    ইতিমধ্যে নতুন কাজের প্রস্তুতি নিয়ে ফেলেছেন রাশা। অভিনেতা অভয় বর্মার সঙ্গে জুটিতে দেখা যাবে রাশা থাদানিকে।