গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ডাক্তারি প্রবেশিকায় বাড়তি নম্বর বাতিল

    ডাক্তারি প্রবেশিকায় বাড়তি নম্বর বাতিল

    0
    161
    India will build 861 km of new railway with Bangladesh 1
    India will build 861 km of new railway with Bangladesh 1

    নিট পরীক্ষায় বাড়তি নম্বর বা, গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে। বদলে তাঁদের আরও এক বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র।

    এর আগে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে। পরে জানা যায়,প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময় জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীকে। কিন্তু র‌্যাঙ্কিং বিতর্ক প্রকাশ্যে আসতেই এই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। মামলা হয় সুপ্রিম কোর্টেও। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট এই ঘটনায় কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। বৃহস্পতিবার একটি হলফনামা দিয়ে কেন্দ্র তাদের বক্তব্য জানিয়েছে।সুপ্রিম কোর্টকে কেন্দ্র বলেছে, ১ হাজার ৫৬৩ জন নিট পরীক্ষার্থীকে দেওয়া বাড়তি নম্বর বাতিল করা হবে।বদলে তাঁদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে কেন্দ্র। যাঁরা এই পরীক্ষা দিতে চান,তাঁদের আগামী ২৩ জুন এই পরীক্ষা দিতে হবে।কেন্দ্র জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।