গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আগাম জামিন নিতে বারাসত আদালতে সোহম

    আগাম জামিন নিতে বারাসত আদালতে সোহম

    0
    179
    Soham in Barasat court to seek anticipatory bail
    Soham in Barasat court to seek anticipatory bail

    নিউ টাউনের রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে আত্মসমপর্ণও করতে পারেন সোহম চক্রবর্তী।আর সেই কারণেই তিনি বারাসত আদালতে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে ঢুকতে দেখা যায় সোহমকে। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক জানান,পুরো বিষয়টি বিচারাধীন। তাঁর আইনজীবীই যা বলার বলবেন।অন্যদিকে ইতিমধ্যেই সোহমের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ এনে বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তরাঁ-মালিক আনিসুল আলম। পাশাপাশি তাঁর অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না পুলিশ। আনিসুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। ঠিক তার আগের দিন অর্থাৎ, আগাম জামিন নিতে তৃণমূল বিধায়ক বারাসত আদালতের দ্বারস্থ হয়েছেন।