গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports বিশ্ব রেকর্ড ফেলে দিলেন রিজওয়ান

    বিশ্ব রেকর্ড ফেলে দিলেন রিজওয়ান

    0
    120

    বিশ্ব রেকর্ডে নাম লেখানো সহজ কাজ নয়। তবে ভাগ্য খুব ভালো হলে কখনো কখনো রেকর্ডও হাতে এসে ধরা দেয়।যেমন ধরা দিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের কাছে।কিন্তু বিশ্ব রেকর্ড নিজে এসে পায়ের কাছে লুটোপুটি খেলে বা হাতের কাছে ঘোরাঘুরি করলেই তো হবে না, সেটাকে ঠিকঠাকমতো দখলেও তো নিতে হবে।

    পাকিস্তান অধিনায়ক আক্ষরিক অর্থেই হাত ফসকে ফেলেছেন বিশ্ব রেকর্ড। অবশ্য বিশ্ব রেকর্ডে নাম তিনি লিখিয়েছেন, কিন্তু সেটা আরও অনেকের সঙ্গে লম্বা একটা তালিকায়। সুযোগ ছিল সবার ওপরে উঠে বিশ্ব রেকর্ডটি নিজের করে নেওয়ার।সেটাই মিস করেছেন রিজওয়ান।অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলছে পাকিস্তান। এই ম্যাচেই উইকেটের পেছনে দাঁড়িয়ে একটার পর একটা ক্যাচ নিয়েছেন রিজওয়ান। হারিস রউফের বলে চারটি, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহর বলে ১টি করে।সব মিলিয়ে ৬টি।এর মধ্যে ষষ্ঠ, অর্থাৎ রউফের বলে প্যাট কামিন্সের ক্যাচটি রিজওয়ানকে জায়গা করিয়ে দেয় বিশ্ব রেকর্ডে। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে উইকেটকিপারদের মধ্যে যৌথভাবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার কীর্তি এটি। রিজওয়ানের ৬টি ক্যাচ আলোড়ন তোলার মতো কিছু নয় কারণ এমন ঘটনা আগে অনেকবার দেখা গেছে।রিজওয়ানের আগে ওয়ানডেতে উইকেটকিপারদের ৬ ক্যাচের ঘটনা আছে ১১টি।

    এর মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টই ৪ বার। এমনকি পাকিস্তানিদের মধ্যেও রিজওয়ানের আগে ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন সরফরাজ আহমেদ ,২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া