গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports প্যালেস্টাইনের পাশে পিএসজি সমর্থকরা

    প্যালেস্টাইনের পাশে পিএসজি সমর্থকরা

    0
    97

    গত বছরের ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ হাজার ৪৬৯ প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। নিহতের অধিকাংশই মহিলা ও শিশু।

    এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ দু’ হাজর ৫৬১ জন।প্যালেস্টাইনে ইসরায়েলি এই বর্বরতার প্রতিবাদ ফুটবল মাঠে এ পর্যন্ত বহুবারই জানিয়েছেন সমর্থকরা। এবার ফরাসি ক্লাব পিএসজির সমর্থকরাও এতে শামিল হলেন। তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যালেস্টাইনের সমর্থনে বিশাল টিফো নিয়ে হাজির হয়েছেন গ্যালারিতে।আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পিএসজি। সে ম্যাচে সমর্থকরা বিশাল ব্যানার নিয়ে এসে প্যালেস্টাইনকে সমর্থন দিয়েছেন।পিএসজি সমর্থক গোষ্ঠী ওতেয়ি কপ এই টিফো প্রদর্শন করে গ্যালারিতে। সেখানে বড় করে লেখা ছিল,ফ্রি প্যালেস্টাইন।তবে ইসরায়েল সমর্থক ফরাসি সরকার বিষয়টি ভালো চোখে নেয়নি।স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু রীতিমতো পিএসজিকে নিষিদ্ধ করার হুমকিও দিয়ে বসেছেন।

    এই ম্যাচের পর স্থানীয় এক রেডিওর মুখোমুখি হয়েছিলেন তিনি। সে প্রশ্নের জবাবে তিনি বিষয়টাকে উড়িয়ে দেননি একেবারেই।তিনি জানিয়েছেন, শিগগিরই কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।

    ছবি  সৌজন্যে : এক্স