গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment বোকা মেয়ে নন রুক্মিণী

    বোকা মেয়ে নন রুক্মিণী

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী রুক্মিণী মৈত্র,নতুন সিনেমা হাঁটি হাঁটি পা পা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নির্মিত এই সিনেমার প্রচারে বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন অভিনেত্রী। ২০১৭ সালে বাবাকে হারিয়েছেন রুক্মিণী। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবাই এখন তাঁর মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে।

    কিন্তু ছোটবেলা থেকেই ওখানকার সঙ্গে তাঁর গভীর সংযোগ। বাবা বলতেন,পরীক্ষায় ভালো ফল করলে মুম্বাই নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন।সোশ্যাল মিডিয়ায় সমালোচনা প্রসঙ্গে অভিনেত্রী রুক্মিণী বলেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন, কাজের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই থাকেন। এরপরও তাঁকে নিয়ে কেন এত আলোচনা হয়, তা তাঁর জানা নেই। হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেবেন? রুক্মিণী ইতিবাচক দিকটাই দেখতে চান। তিনি মেয়ে হতে পারেন, কিন্তু বোকা মেয়ে নন।একইসঙ্গে,মায়ের একাকিত্ব নিয়ে রুক্মিণী বলেছেন, আমরা অনেকসময় ভুলে যাই যে, বাবা-মা হওয়ার আগে তারাও মানুষ। তাদেরও নিজস্ব চাওয়া-পাওয়া থাকে।

    সব কথা কি আর সন্তানদের সঙ্গে বলা যায়? তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে। পরিচালক অর্ণব, হাঁটি হাঁটি পা পা সিনেমায় এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছেন।অভিনেত্রী রুক্মিণী মৈত্র-র কথায়, মাঝে মাঝে ভাবি, আমার তো নিজস্ব জগত আছে, কাজ আছে, বন্ধুরা আছে কিন্তু মায়ের হয়তো একা লাগে। সব কথা কি তিনি আমার সঙ্গে ভাগ করতে পারেন?