গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports মার্তিনেজকে ঘিরে গুঞ্জন

    মার্তিনেজকে ঘিরে গুঞ্জন

    0
    85
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন দলবদল পরিকল্পনায় বড়সড় চমক হতে পারেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ব্রিটিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইতিমধ্যে মার্তিনেজের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

    ৩২ বছর বয়সী মার্তিনেজ বর্তমানে অ্যাস্টন ভিলার মূল গোলরক্ষক হিসেবে দারুণ ফর্মে রয়েছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ের পেছনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়।আর্সেনাল থেকে ২০২০ সালে ভিলায় যোগ দেওয়া মার্তিনেজ এরইমধ্যে ভিলায় নিজের জায়গা পাকা করেছেন। চলতি বছরের শুরুর দিকেই ভিলার সঙ্গে ২০২৯ পর্যন্ত নতুন চুক্তি সই করলেও, তাকে ঘিরে গুঞ্জনের শেষ নেই।

    বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তার প্রতি আগ্রহ দেখিয়েছে স্পেনের কিছু ক্লাব ও সৌদি প্রো লিগের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে মার্তিনেজ নিজেই ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগে থেকে যেতে আগ্রহী।২০১০ সালে ইন্ডিপেনদিয়েন্তে থেকে ইংল্যান্ডে আসা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গত ১৪ বছর ধরেই সেখানেই খেলছেন।