
২০২৫ সাল পাকিস্তানের ক্রিকেটে হয়ে উঠছে ব্যতিক্রমী এক বছর। আন্তর্জাতিক অঙ্গনে দলটি এখন পর্যন্ত খেলেছে ৫৪টি ম্যাচ, যা চলতি বছর অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি।
দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আঘা অংশ নিয়েছেন সবকটিতেই, তাতেই গড়ে ফেলেছেন এক নতুন ইতিহাস।জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই আগা তৈরি করেন ইতিহাস।এ ম্যাচেই তিনি এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডে পৌঁছান ৫৪-তে, যা আগে ছিল রাহুল দ্রাবিড়, মোহাম্মদ ইউসুফ ও এমএস ধোনির যৌথ ৫৩ ম্যাচের দখলে।আগার এই রেকর্ড ক্রিকেট ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। শচীন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ১৯৯৭ সালে এক বছরে ৫০টির বেশি ম্যাচ খেলেছিলেন।
এরপর ধীরে ধীরে ব্যস্ত সূচির যুগে এ সংখ্যা আরো বেড়েছে। চলতি দশকে সালমানের আগে ২০২৩ সালে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলই ছিলেন একমাত্র ক্রিকেটার, যিনি এক বছরে পেরিয়েছিলেন ৫০ ম্যাচের সীমা।









