গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ধর্মেন্দ্র ছিলেন বাবার মতো : শাহরুখ 

    ধর্মেন্দ্র ছিলেন বাবার মতো : শাহরুখ 

    0
    102
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে কার্যত থমকে গেছে পুরো বলিউড।

    তার বিদায়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন বলিউডের শিল্পীরা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে সবাই অভিনেতার জন্য শোক প্রকাশ করেছেন। অভিনেতার শেষকৃত্যের জন্য শশ্মানে যেতে দেখা গেছে শাহরুখ খানকে। এরপর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন।ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন…। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। শুধু পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি।আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সব সময় ভালোবাসব।উল্লেখ্য পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তি।

    পদ্মভূষণ সম্মানে ভূষিত অভিনেতা ধর্মেন্দ্র  তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। অ্যাকশন থেকে কমেডি,সব চরিত্রেই ধর্মেন্দ্র ছিলেন সাবলীল।